প্রধানমন্ত্রীর সাথে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠক : নদী ব্যবস্থাপনায় ঐকমত্য 25.06.2026

বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বন্যা মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং ২০০৫ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।

Naya Diganta Full Article














