প্রধানমন্ত্রীর চীন সফর ১৩ সমঝোতায় স্বাক্ষর 25.06.2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরটি ছিল দ্বিপক্ষীয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের এক ঐতিহাসিক মোড়। ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত চার দিনের এই সফরের তৃতীয় দিনে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে শীর্ষ বৈঠক শেষে ১৩টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এসব এমওইউর আওতায় বিনিয়োগ ও পরিবেশবান্ধব উন্নয়ন, রফতানি সক্ষমতা ও বাণিজ্য সম্প্রসারণ, সহজ শর্তে ঋণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতাসহ কাঠাল রফতানির জন্য পৃথক প্রোটোকল চুক্তি অন্তর্ভুক্ত। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টি ও বিএনপির মধ্যে একটি দলীয় সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

Naya Diganta Full Article













