লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন 26.06.2026

ঢাকা বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি বৃহস্পতিবার রাত ৮টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে। এই মানববন্ধনে লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের চারজন—শাহীনুর ও তাঁর তিন মেয়ে ছায়মা, ইকরা ও সিপা—কে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমিতির সভাপতি সৈয়দ আবদুর রহিম বলেন, ‘আজ আমরা কেউই কোথাও নিরাপদ নই। এখন প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়। দেশে প্রতিনিয়ত অপরাধ বাড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ তিনি বারবার তাদের ব্যর্থতার পরিচয় দেওয়ার অভিযোগ করেন।

Prothom Alo Full Article













