বগুড়ার জগন্নাথপুর গ্রামের একটি মৎস্য হ্যাচারিতে টেংরা মাছের কৃত্রিম প্রজনন প্রক্রিয়া চলমান। প্রথমে হ্যাচারি হাউজের পানি কমিয়ে ৮ থেকে ১০ গ্রাম ওজনের টেংরা মাছ ধরা হয়। এরপর মা মাছগুলোকে আলাদা করে বাছাই করা হয়। কৃত্রিম প্রজননের জন্য প্রস্তুত মাছের শরীরে হরমোন ইনজেকশন দেওয়া হয়।