হামিদরেজা জলাইপুর ইরনা (IRNA) সংবাদ সংস্থার সাথে আলাপকালে শহীদ নেতা সাইয়্যেদ আলী খামেনেইর উত্তরাধিকার বিশ্লেষণ করেছেন এবং তাঁকে ইরানের স্বাধীনতার সেনাপতি হিসেবে অভিহিত করেছেন। তিনি তাঁর নেতৃত্বের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট—যেমন সোভিয়েত ইউনিয়নের পতন, ১১ সেপ্টেম্বরের ঘটনা এবং আরব বসন্তের উল্লেখ করে জোর দিয়ে বলেন যে, শহীদ নেতা জটিল ও হুমকিপূর্ণ পরিস্থিতিতে ইরানকে লিবিয়া ও সিরিয়ার মতো দেশগুলোর ভাগ্য থেকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।