যন্ত্রাংশ ঘোষণা দিয়ে দামি গাড়ি আমদানি 01.09.2026

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যন্ত্রাংশ ঘোষণা দিয়ে আমদানি করা চারটি দামি গাড়ি ও দুটি গাড়ির যন্ত্রাংশের চালান আটক করেছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের পিসিটিতে সংবাদ সম্মেলনে এসব গাড়ি ও যন্ত্রাংশ দেখানো হয়। একটি ৪০ ফুট লম্বা কনটেইনারে তিন স্তরে সাজিয়ে গাড়িগুলো আনা হয়েছিল। শুল্ক-করসহ এসব গাড়ির দাম প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

Prothom Alo Full Article















