বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি পেশ করেছে। আজ মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধি দল এসব দাবি লিখিতভাবে হস্তান্তর করে। বৈঠকটি ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ হয়েছে বলে জানান গোলাম পরওয়ার।