সারফুদ্দিন আহমেদের রম্য বিসিবিতেও গাদা গাদা জাদা-জাদির গাদাগাদি! 09.04.2026

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাডহক কমিটিতে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ৭ এপ্রিল, ২০২৬ তারিখে গঠিত এই কমিটিতে এমন চারজন সদস্য রয়েছেন যাদের ক্রিকেটের সঙ্গে পূর্বের কোনো সম্পর্ক ছিল কিনা তা সাধারণ মানুষের অজানা। এদের মধ্যে তিনজনের সঙ্গে রাজনৈতিক নেতাদের বাপ-ছেলের এবং একজনের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক রয়েছে। এই সদস্যরা হলেন বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই কমিটিকে ‘সাংবিধানিক ক্যু’ আখ্যা দিয়ে তার হক নষ্ট করার অভিযোগ করেছেন। নতুন সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা এবং বাংলাদেশের ক্রিকেটের সুনাম ফিরিয়ে আনা তাদের প্রধান কাজ।



















