মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, হামলা-ভাঙচুর-লুটপাট 09.04.2026

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগাভাগি নিয়ে জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে দ্বন্দ্বের জেরে কাহালগাঁও বাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী সিপি বাংলাদেশ কোম্পানির মুরগির বিষ্ঠা নিয়ে কাহালগাঁও বাজারে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর চালায়। সিপি বাংলাদেশ কোম্পানির ব্যবস্থাপক জানিয়েছেন, প্রতি দেড় মাসে প্রায় আট লাখ টাকার বিষ্ঠা উৎপাদন হয়, যা মাছের খাবারসহ অন্যান্য জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। এই ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে এবং জামায়াত একটি তদন্ত কমিটি গঠন করেছে।

RisingBD Full Article

















