স্লো ওভার রেটের কারণে শুভমান গিলকে জরিমানা 09.04.2026

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১ রানের নাটকীয় জয়ের পরও গুজরাট টাইটানস দল স্বস্তিতে নেই। দলটির অধিনায়ক শুভমান গিলকে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারার অধীনে এটি দলের এই মৌসুমে প্রথম অপরাধ হওয়ায় এই জরিমানা করা হয়। এই ঘটনাটি ঘটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। এই জয়ের পর গুজরাট টাইটানস রবিবার (১২ এপ্রিল) লখনউতে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে।

Bangladesh Pratidin Full Article

















