দেশে জ্বালানি মজুত আছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ টন | বাংলাদেশ প্রতিদিন 09.04.2026

বাংলাদেশে বর্তমানে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা সম্ভব বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, এই মজুতের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ টন অকটেন এবং ১৬ হাজার ৮১২ টন পেট্রল রয়েছে। তিনি আরও জানান যে, অকটেন ও পেট্রলের ক্ষেত্রে আগামী দুই মাসেও কোনো সংকট হবে না এবং নিয়মিত আমদানি ও জাহাজ খালাস কার্যক্রম অব্যাহত থাকায় সরবরাহে কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার ভর্তুকি দিয়ে বাজার স্থিতিশীল রাখছে, যেখানে প্রতি মাসে প্রায় আড়াই হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনকে তিনি প্রকৃত সংকটের পরিবর্তে মানুষের মধ্যে আতঙ্ক ও অতিরিক্ত মজুতের প্রবণতার ফল হিসেবে উল্লেখ করেন এবং অবৈধ মজুত রোধে অভিযান জোরদার করার পাশাপাশি ‘ফুয়েল পাস’ অ্যাপ চালুর উদ্যোগের কথা জানান।


















