বাড়ল বিদ্যুতের দাম 03.06.2026

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম ১৯.৮৫ শতাংশ পাইকারি পর্যায়ে এবং গড়ে ১৬.৬৮ শতাংশ গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করেছে। নতুন মূল্য অনুযায়ী, পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি ১ জুন থেকে কার্যকর হবে। এর আগে গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়, যেখানে ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা দাম বাড়ানোর সুপারিশ করে। সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

Naya Diganta Full Article














