স্থগিত থাকছে বদির জামিন | বাংলাদেশ প্রতিদিন 08.06.2026

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার (৫ মার্চ) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ বদিকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক তা স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। মামলায় আবদুর রহমান বদিকে সহিংসতার অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর তাকে গ্রেফতার করা হয়।

Bangladesh Pratidin Full Article



















